শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৭:২৬ পিএম, ২০২০-০৯-১৪
পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পূর্ব ডেঙ্গাপাড়া এলাকায় এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১১ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে পূর্ব ডেঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল আবুল বশরের বাড়িতে প্রবেশ করে নগদ টাকা স্বর্ণলংকারসহ বিভিন্ন আসবাবপত্র মালামাল লুটপাট, চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে আবুল বশর বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আবুল বশরের পরিবারের লোকজন নিয়ে পাশ্ববর্তী একটি বাড়িতে অনুষ্ঠানে যায়। এই সুযোগে সংঘবদ্ধ চোরের দল ঘরে প্রবেশ করে ৭ ভরি স্বর্ণ, নগদ ৮৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন সহ ঘরের মূল্যবান মালামাল, প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।
আবুল বশর জানিয়েছেন,তাদের বাড়ির পাশে এক নব বিবাহিতা ভাতিজি শশুড়বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছে সেই অনুষ্ঠানে পরিবারের সবাই যোগদান করে। ঘরের বাহিরে তালা লাগিয়ে পরিবারের সকল সদস্যরা সেখানে যান।
সেখানে দুপুর ১ টা থেকে ৬ টা পর্যন্ত অনুষ্ঠানে সবাই অবস্তান করছিল।
পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন জানিয়েছেন, চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে বাড়ির বাইরে তালাবদ্ধ অবস্থায় কিভাবে চুরির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে বলে তিনি জানান।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited