চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:১৯ পিএম, ২০২২-০২-১৩

ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনে অবস্থান করা ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের ১৬০ সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

ইউক্রেনীয় সেনাদের পরামর্শক হিসেবে তারা দেশটিতে অবস্থান করছেন। ইউক্রেন থেকে মার্কিন সেনাদের সরিয়ে আপাতত ইউরোপের অন্যত্র মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জন কিরবি।রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে-এই অজুহাতে নানা পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। এরিমধ্যে ইউক্রেন থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভ থেকে মার্কিন কূটনীতিকদেরও পোল্যান্ড সীমান্তের কাছে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

২০১৫ সাল থেকে একদল মার্কিন সেনা পরামর্শক হিসেবে ইউক্রেনে অবস্থান করছেন। একই কাজে ইউক্রেনে রয়েছেন আরও কয়েকটি দেশের সেনারা।

এর আগে ব্রিটেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপি বলেছেন, সংঘর্ষ শুরু হলে ইউক্রেনে কোনো ব্রিটিশ সেনা থাকবে না। সবাইকে সরিয়ে নেয়া হবে।

ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র উপহার দিয়েছে ব্রিটেন। ইউক্রেনের সেনাদেরকে এসব অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেই সেখানে মোতায়েন করা হয়েছিল ব্রিটিশ সেনা। উত্তেজনার মধ্যে এসব সেনাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সেনাদের সরিয়ে নেয়ার ঘোষণার পাশাপাশি সেদেশে অবস্থানরত সকল ব্রিটিশ নাগরিককে সরে যেতে বলেছে লন্ডন। পার্সটুডে


 

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর