শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৮:৪৬ পিএম, ২০২২-০২-১২
এক জালেই ধরা পড়লো ১৪ লাখ টাকার লাল পোয়া মাছ। এর ফলে একদিনেই তারা হয়ে গেলেন লাখপতি ভাগ্যবান দুই জেলে। বৃহস্পতিবার তাদের জালে ধরা পড়েছে ১১৬টি লাল পোয়া মাছ। ৮ থেকে ১৫ কেজি ওজনের মাছগুলো বিক্রি হয়েছে ১৪ লাখ টাকায়।
ভাগ্যবান দুই জেলে হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলী পাড়া গ্রামের জেলে সাচি মিয়ার ছেলে মো. মিজান ও একই এলাকার মোস্তাক আহমদের ছেলে ছৈয়দ নুর।
কক্সবাজার ফিশারিঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ সওদাগরসহ কয়েকজন ব্যবসায়ী মিলে মাছগুলো কিনে নেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে কুতু্বদিয়া চ্যানেলে জাল ফেলেন মিজান ও ছৈয়দ নুর। বৃহস্পতিবার সকালে তারা দেখেন- জাল আর টেনে কূলে আনা যাচ্ছে না। পরে কয়েকজন জেলের সহায়তায় জাল তুলে দেখা যায়- ১১৬টি বড় বড় লাল পোয়া মাছ। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীও মাছগুলো দেখতে আসেন।
জানা গেছে, লাল পোয়া মাছের বায়ুথলি দিয়ে নানা প্রকার সার্জিক্যাল মেডিসিন তৈরি করা হয় বলে এই মাছের দাম সবসময় বেশি হয়।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited