শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:৪৩ পিএম, ২০২২-০২-১২
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। করোনার কারণে এবারও ফল প্রকাশ করা হবে অনলাইনে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে রোববার বেলা ১২টায়। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) থেকে উল্লেখিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় তথ্য (রোল/রেজিস্ট্রেশন) প্রদান করে তাদের ফল সংগ্রহ করতে পারবেন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রধানরা রোববার দুপুর ১টা থেকে তাঁর প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করতে পারবেন।
সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোবাইল এসএমএস এর মাধ্যমে ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়রি পর্যন্ত আবেদন করতে পারবেন।
এবার সিলেবাস সংক্ষিপ্ত করে কেবলমাত্র তিনটি নৈর্ব্যচনিক বিষয়ে ২০২১ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়। চট্টগ্রাম অঞ্চলের ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষার্থী ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৩৬ হাজার ৯২৯ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৯৪৫ জন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited