শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৪:৩৪ পিএম, ২০২২-০২-১২
মীরসরাইয়ে নবগঠিত বারইয়ারহাট পৌর বিএনপি, যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে।
১১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে মীরসরাই উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ইছাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র আহবায়ক কমিটি সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম-১) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবু নোমান ভূঁইয়ার সভাপতিত্বে ও মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, মীরসরাই উপজেলা বিএনপি'র নব নির্বাচিত সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, মীরসরাই পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান, মীরসরাই উপজেলা যুবদলের জেষ্ঠ্য সদস্য রফিকুল ইসলাম রফিক, গোলাম মাওলা বাবলু, মিজান উদ্দিন, খন্দকার সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
এতে মীরসরাই উপজেলার বিএনপি'র অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সামনে আমাদের জন্য কঠিন সময় অপক্ষো করছে। বর্তমান অবৈধ সরকার হটাতে আন্দেলন সংগ্রামের কোন বিকল্প নেই। তাই আমাদের সুসংগঠিত হতে হবে। তৃণমূলের কর্মীদের সাথে কোন সম্পৃক্ততা নেই, এমন কাউকে আগামীতে দলের দায়িত্ব দেয়া হবে না। উপজেলার সকল ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে, সে লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে ব্যক্তিস্বার্থের উধ্ব উঠে ৃকাজ করতে হবে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited