শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০০ পিএম, ২০২২-০২-১১
১৪টি ল্যাবে ২ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের বেশিরভাগই অমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রামের গবেষকরা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ। এদিনও মৃত্যুবরণ করেনি কেউ। নগরে আক্রান্ত ১৮৫ জন এবং উপজেলায় ৯২ জন। এর মধ্যে সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালীতে ৮ জন, আনোয়ারায় ২ জন, চন্দনাইশে ৯ জন, পটিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ৯ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, রাউজানে ১১ জন, ফটিকছড়িতে ১১ জন, হাটহাজারীতে ১১ জন, সীতাকুণ্ডে ৪ জন, মিরসরাইয়ে ১২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ৭৩৪ জন নগরে এবং বিভিন্ন উপজেলায় ৬২৬ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া নগরে ৯০ হাজার ৭৯৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৩ জন সহ মোট ১ লাখ ২৪ হাজার ৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited