চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

গানের প্রতিযোগিতায় বিচারক মেহজাবীন

বিনোদন ডেস্ক :    |    ০৮:১০ পিএম, ২০২২-০২-১০

গানের প্রতিযোগিতায় বিচারক মেহজাবীন

জনপ্রিয় নাট্যাভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এবার দেখা যাবে একটি সংগীত বিষয়ক প্রতিযোগিতার বিচারকের আসনে। ‘স্কয়ার সুরের সেরা’ নামের এই প্রতিযোগিতার একটি বিশেষ পর্ব প্রচার হবে শুক্রবার (১১ ফেব্রুয়ারি)।

মূলত প্রেম-ভালোবাসার গানে সাজানো হয়েছে পর্বটি। বিশেষ এই পর্বে অতিথি বিচারকের আসন অলংকৃত করবেন মেহজাবীন।  
এই অভিনেত্রীর সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন।  

মেহজাবীন গানের মানুষ না হলেও ভীষণভাবে গান ভালোবাসেন। মূল বিচারকেরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করলেও মেহজাবীন দেখেছেন সবার আত্মবিশ্বাস, গানের উপস্থাপন, সর্বোপরি এক্স ফ্যাক্টর।  

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘আমি নিজেও যেহেতু রিয়েলিটি শো’য়ের আবিষ্কার, সে কারণেই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়া ও সাহস যোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। সত্যি বলতে, এখানে অংশ নেওয়া প্রতিযোগীরা এতো ভালো, ভাবা যায় না। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে’।

শুক্রবারের বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স। তাদের সঙ্গে মেহজাবীনকে নাচতে, এমনকি অভিনয় করতেও দেখা যাবে।  

‘স্কয়ার সুরের সেরা’ প্রতিযোগিতায় পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন মৌসুমী মৌ। অজয় পোদ্দারের প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায়।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর