শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৫৭ পিএম, ২০২২-০২-১০
নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর ইয়াবা ব্যবসায়ী মো. নাছির প্রকাশ ইয়াবা নাছিরসহ (৪৮) দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নাছির বায়েজিদ বোস্তামী থানার সৈয়দপাড়ার আবুল্লার মার বাড়ির মৃত মো. শফিকের ছেলে।
অপরজন হলেন- নোয়াখালী জেলার সেনবাগ থানার কৈয়াজালা এলাকার আনসার আলী ভূঁইয়া বাড়ির মৃত আব্দুর রবের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫)।
নাছির ইয়াবা কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে নগরের অক্সিজেন মোড়, শহীদনগর এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন মাদক কারবারির কাছে বেশি দামে বিক্রি করে। নাছিরের বিরুদ্ধে ১৪টির বেশি মাদকের মামলাসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর ইয়াবা ব্যবসায়ী নাছির প্রকাশ ইয়াবা নাছিরের বাড়ির সামনে অভিযান চালিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুইজন দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতার দুইজনের দেহ তল্লাশি করে ৪৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুইজন আত্মীয়। তারা শহীদনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা নগরের বিভিন্ন স্থানে যুব সমাজ, মাদকসেবীদের কাছে বেশি দামে বিক্রি করে যুবসমাজকে মাদকাসক্তের দিকে ঠেলে দিচ্ছে। ফলে একদিকে যেমন মাদকাসক্তে পতিত হচ্ছে, অন্যদিকে দিন দিন আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। ইয়াবা নাছিরকে একাধিকবার ইতিপূর্বে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা করে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited