চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নৈশ প্রহরী খুন

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৭:২১ পিএম, ২০২০-০৯-১৩

আনোয়ারায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নৈশ প্রহরী খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ এয়াকুব (৫২) নামে এক নৈশ প্রহরী খুন হয়েছেন। শনিবার  দিবাগত রাত ৩টার দিকে চুন্নাপাড়া দোকানের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত এয়াকুব চুন্নাপাড়া বাজারের নৈশ প্রহরী ছিলেন এবং চুন্নাপাড়া গ্রামের কালাগাজী বাড়ীর মরহুম মাওলানা আবদুচ ছামাদের ছেলে। জানা গেছে, এক বছর ধরে এয়াকুব চুন্নাপাড়া দোকানের মোড় সংলগ্ন বাজারের ব্যবসায়ী সমিতির অধীনে নৈশ প্রহরির দায়িত্বে নিয়োজিত ছিলেন। অন্যান্য দিনের মত শনিবার রাতেও তিনি ওই বাজারে প্রহরির দায়িত্ব পালন করতে যান। দায়িত্বপালনকালে রাত ৩টার দিকে মোঃ এয়াকুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এয়াকুবকে উদ্ধার করে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইতিমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে কোন চুরি ডাকাতির চিহ্ন পাওয়া যায়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রুতার জের ধরে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কী কারণে কারা এয়াকুবকে হত্যা করেছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে।রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম জানান, মধ্যরাতে দুইজন অজ্ঞাত ব্যক্তি এয়াকুবকে খুন করে পালিয়ে যায়।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর