চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

দক্ষিণ সুদানের সঙ্গে বিভিন্ন খাতে চুক্তির প্রস্তাব মোমেনের

ঢাকা অফিস :    |    ০৭:২৫ পিএম, ২০২২-০২-০৮

দক্ষিণ সুদানের সঙ্গে বিভিন্ন খাতে চুক্তির প্রস্তাব মোমেনের

কৃষি, মৎস্য ও অ্যাকুয়াকালচারসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি সম্পাদনের জন্য দক্ষিণ সুদানকে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, এতে উভয় দেশ লাভবান হবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা সফররত দক্ষিণ সুদানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ সুদানের পররাষ্ট্র উপমন্ত্রী দেং দাউ দেংয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ সুদান সরকারের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ড. মোমেন কৃষি, ওষুধশিল্প, আইটি এবং আইসিটির মতো খাতে উভয় দেশের সহযোগিতার সম্পর্ক স্থাপনের পরামর্শ দেন।

তিনি বলেন, যৌথ সহযোগিতার মাধ্যমে দক্ষিণ সুদান বাংলাদেশ থেকে জাহাজ তৈরি করে নিতে পারে।

দক্ষিণ সুদানে অবকাঠামো নির্মাণ ও পুনর্বাসন এলাকা তৈরি ছাড়াও সেখানে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য প্রতিনিধিদল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রতিনিধিদলের সদস্যরা দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, আইটি এবং আইসিটি, সামাজিক উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ সহযোগিতার পরিধির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

দক্ষিণ সুদানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে মূল্যবান ভূমিকা পালন করছে।

সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পিস ট্রেনিং ইনস্টিটিউট অব বাংলাদেশে সুদানি সামরিক কর্মকর্তাদের পাঠানোর জন্য দক্ষিণ সুদান সরকারের প্রতি প্রস্তাব দিয়েছেন। উভয়পক্ষ সহযোগিতার ক্ষেত্র হিসেবে ড্রেজিং ও নদী ব্যবস্থাপনা চিহ্নিত করেছে।

এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে সমস্যার সমাধানে দক্ষিণ সুদানের পক্ষ থেকে সমর্থন জোরদারের অনুরোধও জানান ড. মোমেন।

রিটেলেড নিউজ

  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত


চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত


বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত


রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত


চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর