শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৬:১৫ পিএম, ২০২২-০২-০৮
বলিউড তারকা সালমান খানের নাচের জন্য আলাদা সুখ্যাতি রয়েছে। অথচ এই বলিউড ‘ভাইজান’ এক সময় নাচতে ভয় পেতেন! সালমানের নব্বই দশকের নায়িকা আয়েশা জুলকা এবং মধু এক টিভি শোতে অতিথি হিসেবে গিয়েছিলেন।
তাদের নিয়ে এক মজার কুইজ করেন সঞ্চালক আদিত্য নারায়ণ। সেই সূত্রেই উঠে আসে সালমানের প্রসঙ্গ।
সেখানে আয়েশা জানান, এখন যার নাচে মশগুল ভক্তরা, সেই সালমানই নব্বইয়ের দশকে রীতিমতো এড়িয়ে যেতে চাইতেন নাচের দৃশ্য! তাই তার এখনকার নাচের দৃশ্য দেখে অবাক হয়ে যান আয়েশাই।
এখনকার সালমানের নাচের পটুতা তাই মুগ্ধ করে নব্বই দশকের ‘জো জিতা ওহি সিকান্দার’, ‘খিলাড়ি’র মতো হিট সিনেমার নায়িকা আয়েশাক। তিনি হাসতে হাসতেই বলেন, ‘নাচের দৃশ্যে আজকাল সালমানকে দেখে মনে হয় আগে ও নিশ্চয়ই নাচ না জানার ভান করত!’
এই নায়িকার প্রথম সিনেমা ‘কুরবান’ এর নায়ক ছিলেন সালমান। সেখানেও কি নাচতে চাননি অভিনেতা? তিনি বলেন, ‘এখনো মনে আছে, সালমান নাচ নিয়ে বেশ ভয় পেত। একটি গানের দৃশ্যে কোরিওগ্রাফারকে ও সোজাসুজি অনুরোধ করে, ও যাতে সাধারণভাবে হেঁটে দৃশ্যে ঢুকতে পারে এবং সব নাচের স্টেপ থাকে শুধু আমার জন্য!’
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited