শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৩:৩৩ পিএম, ২০২২-০২-০৮
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট এলাকায় পিকআপ এর চাপায় একই পরিবারের ৪ সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
অপর ভাইসহ গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।
মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাসিনা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অনুপম সুশীল (৪৫), নিরুপম সুশীল (৩৮), দিপক সুশীল (৩৬), চম্পক সুশীল (৩৬)। অপরদিকে আহতরা হলেন- স্বরণ সুশীল (২৮), রক্তিম সুশীল (৩৫), প্লাবন সুশীল (২৪) ও মেয়ে হীরা সুশীল (২৭)।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন,গত ১০ দিন আগে নিহত ও আহতদের বাবা সরোজ সুশীল মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার সাত ভাই ও এক বোন কোড়কর্ম অনুষ্ঠান শেষ করে ফিরে আসার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে।
এ সময় একটি দ্রুতগামী পিকআপ (মিনি ট্রাক) এসে তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে চার ভাই নিহত হন। অন্য চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়।
এদের মধ্যে স্বরণ সুশীলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ২জন মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায়, হাসপাতালের মেডিকেল অফিসার ডা.সুমন নাথ।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ শাফায়েত হোসেন বলেন, পিকআপ চাপায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited