শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৪৮ পিএম, ২০২২-০২-০৭
আইপিএলের আসন্ন মৌসুমে খেলার জন্য নিজের ফিটনেস নিয়ে কাজ করতে বিপিএলের মাঝপথেই ফিরে গেছেন আন্দ্রে রাসেল। তার রেখে যাওয়া শূন্যস্থান পূরণে আফগানিস্তানের তরুণ অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে দলে ভিড়িয়েছে মিনিস্টার ঢাকা।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের বাকি অংশে খেলার জন্য আজ দুপুরেই সিলেটে পৌঁছেছেন ওমরজাই। বর্তমানে তিনি টিম হোটেলে রয়েছেন। তবে মিনিস্টার ঢাকা দল অনুশীলন করছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে।
গত শনিবার রাতের ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে গেছেন রাসেল। মিনিস্টার ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছিল, অন্য কোথাও প্রতিশ্রুতি দেওয়া থাকায় আগেভাগেই চলে যাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম মারকুটে এই অলরাউন্ডার।
তবে এবারের আসরে রাসেলের কাছ থেকে ঠিক সেরা সার্ভিসটি পায়নি ঢাকা। ব্যাট হাতে ছয় ম্যাচের পাঁচটিতে ব্যাটিং করে মাত্র ১৫.২৫ গড়ে ৬১ রান করেছেন তিনি। বল হাতে ৬ ম্যাচে ১৭.৩ ওভার হাত ঘুরিয়ে শিকার করেছেন ৮ উইকেট।
এখন রাসেলের শূন্যস্থান পূরণে উড়িয়ে আনা হয়েছে ২১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। গতবছরের জানুয়ারিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ওমরজাইয়ের। এখন পর্যন্ত খেলেছেন ২টি ওয়ানডে। যেখানে ১৭ রান ও ১টি উইকেট নিয়েছেন তিনি।
এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে দশটি ম্যাচ খেলে প্রায় ৪২ গড় ও ১৪৪ স্ট্রাইকরেটে ২০৯ রান করেছেন ওমরজাই। পাশাপাশি বল হাতে ১০ ম্যাচে ওভারপ্রতি ৭ রান খরচ করে নিয়েছেন ৮টি উইকেট। নিচের দিকে নেমে দ্রুত রান তোলার সামর্থ্য রয়েছে ওমরজাইয়ের।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited