শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৩:২২ পিএম, ২০২২-০২-০৭
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহতরা হচ্ছেন তাসিব (১৩) ও আবদুস শুক্কুর (৪০)।
সোমবার দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের বাইরে সংঘাতের সময় তাসিবকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া বাজালিয়া ইউনিয়নে আবদুস শুক্কুর নামে একজন সংঘাতে প্রাণ হারিয়েছেন।
তাসিব নলুয়া ইউনিয়নে জসিম উদ্দিনের ছেলে। সে সপ্তম শ্রেণির ছাত্র। তাসিবের স্বজনরা জানান, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীসমর্থকদের সংঘর্ষ চলছিল। একপক্ষ তাসিবকে কারও সমর্থক মনে করে কুপিয়ে জখম করেন। পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার জানান, ভোটকেন্দ্র দখল কেন্দ্র করে দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক কিশোর নিহত হয়।
এদিকে নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের ইনচার্জ আবদুল মতিন বলেন, কেন্দ্রের বাইরে একজন মারা গেছেন। তার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited