চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক :    |    ০৬:২৯ পিএম, ২০২২-০২-০৬

ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা সওদাগর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিতে থাকা ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা শপথ নিয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
শপথ অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটি সভাপতি ও এবারের পরাজিত সভাপতি প্রার্থী মিশা সওদাগর। এরপর ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক নিপুণসহ বাকিদের শপথ বাক্য পাঠ করান।  এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতদের একাংশ। তবে এই শপথ অনুষ্ঠানে একমাত্র মিশা সওদাগর ছাড়া মিশা-জায়েদ খান প্যানেলের কাউকে দেখা যায়নি।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন: সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহানূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান শপথ নেবেন।

এছাড়া কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য হলেন- অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।

এবার সমিতির মোট ভোটার ছিলেন ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর