চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাটিরাঙায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৪:৪৭ পিএম, ২০২২-০২-০৬

মাটিরাঙায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার

সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। 

গত শনিবার (৫ফেব্রুয়ারি )  দুপুরের দিকে মাটিরাঙ্গার ওয়াছু মনিরঞ্জন কার্বারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

জব্দকৃত ভারতীয় শাড়ীগুলোর বাজারমূল্য ১২ লাখ টাকার বেশি বলেও জানিয়েছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী ।
সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় শাড়ী মাটিরাঙ্গার দুর্গম ওয়াছু মনিরঞ্জন কার্বারী পাড়া এলাকায় মতিলাল ত্রিপুরা মাটির বসত ঘরে মজুত করা হয়েছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। 

মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন অভিযানে নেতৃত্ব দেন। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যান। পরে মতিলাল ত্রিপুরার মাটির বসত ঘরে তল্লাশি চালিয়ে ৪০১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় চোরকারবারী মো. খলিলুর রহমান ও মতিলাল ত্রিপুরাসহ অজ্ঞাতনামা চার-পাঁচ জনকে আসামী করে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের সময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবীর, উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ইরফান প্রমুখ উপস্থিত ছিলেন।

যেকোনো মূল্যে চোরাকারবারী বন্ধ করা হবে বলে জানান মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী।  এ ব্যপারে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর