শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৪৬ পিএম, ২০২২-০২-০৬
ইতিহাসের স্বাক্ষী হয়ে গেল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে ভারতীয় ক্রিকেট দলই ইতিহাস গড়ল।
কেননা প্রথম কোনো দল হিসেবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ১০০০তম ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচের নেতৃত্বে থেকে মাইলফলকে নাম লেখালেন রোহিত শর্মা। ভারত তাদের ওয়ানডের যাত্রা শুরু করে ১৯৭৪ সালে। আর এ ম্যাচের আগে ৯৯৯টি ওয়ানডে খেলে জয় পেয়েছে ৫১৮টিতে। হেরেছে ৪৩১টি ম্যাচে। ৯টি ম্যাচ টাই ও ৪১ ম্যাচে কোনো ফলাফল হয়নি। জয়ের হার ৫৪.৫৪ শতাংশ।
৯৫৮টি ম্যাচ খেলে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে থাকা পাকিস্তান খেলেছে ৯৩৬ ম্যাচ। এশিয়ার আরেক জায়ান্ট শ্রীলঙ্কা ৮৭০ ম্যাচ খেলে চতুর্থস্থানে আছে। দুইবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ ৮৩৪ ম্যাচ খেলে পঞ্চমস্থানে। ৭৭৫ ম্যাচ খেলে ষষ্ঠাস্থানে নিউজিল্যান্ড। ক্রিকেটের জনক ইংল্যান্ড ৭৬১ ম্যাচ খেলে সপ্তম। দক্ষিণ আফ্রিকা ৬৩৮ ম্যাচ খেলে অষ্টম। ৫৪১ ম্যাচ খেলে নবমস্থানে জিম্বাবুয়ে। বাংলাদেশ ৩৮৮ ম্যাচ খেলে দশমস্থানে রয়েছে।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডের নেতৃত্বে ছিলেন প্রয়াত অজিত ওয়াদেকর। দেশটির শততম ওয়ানডের অধিনায়ক ছিলেন কপিল দেব। মোহাম্মদ আজহারউদ্দিন ছিলেন ২০০তম ওয়ানডের নেতৃত্বে। ভারতের মহাতারকা শচীন টেন্ডুলকার ৩০০তম ওয়ানডের অধিনায়কত্ব করেন। ৪০০তম ম্যাচে ফের আজহারউদ্দিন।
৫০০তম ম্যাচের মাইলফলকে অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। যেখানে বিরেন্দ্র শেবাগ ৬০০তম ম্যাচে নেতৃত্ব দেন। এরপর ৭০০, ৮০০ ও ৯০০তম ম্যাচের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited