শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৩৭ পিএম, ২০২০-০৯-১৩
রাঙামাটিতে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট, ওঈজঈ'র সহায়তায় জেলার ১২টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুরক্ষা সামগ্রী হস্তান্তর ও পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম এর উদ্বোধন করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত ১২টি স্বাস্থ্য সেবাকেন্দ্রকে সংযুক্ত করা হয়।
আজ রবিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট এর সভাপতি বৃষকেতু চাকমা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট এর সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমানসহ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট এর অন্যান্য সদস্যগণ।
শেষে করোনা ভাইরাস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য জেলার ১২টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবাকেন্দ্রে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয় ।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited