শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৫:২১ পিএম, ২০২২-০২-০৪
আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের লেকে পানিতে ডুবে সুমাইয়া শিমু বর্ষা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চার ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোরিয়ান কেইপিজেডের গলফ এরিয়ার পাশ্বস্থ ১৪নং সিকিউরিটি পোস্ট সংলগ্ন লেকে এই ঘটনা ঘটেছে। নিহত সুমাইয়া বৈরাগ ইউনিয়নের বদলপুরা গ্রামের মোস্তাফার মেয়ে। সে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে পরিবারের রান্না জন্য লাকড়ি সংগ্রহ করে কেইপিজেড সংলগ্ন কালামিয়া সর্দার বাড়ি লেকের পাশে যায় সুমাইয়া । বিকাল ৪টার দিকে লাকড়ি নিয়ে ফিরার আসার পথে পা পিছলে লেকে পানিতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস টিমের সহায়তায় রাত নয়টায় তাঁকে উদ্ধার করা হয়। আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন , একটা শিশু লেকের পানিতে পড়ার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস এর ডুবরী টিম ও আনোয়ারা ফায়ার সার্ভিস যৌথ অভিযান পরিচালনা করে । ৪ ঘন্টার চেষ্টায় মেয়েটিকে পানির নিচে থেকে উদ্ধার করে বন্দর থানার এসআই রহিম মিয়ার কাছে হস্তান্তর করা হয় ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited