শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩১ পিএম, ২০২২-০২-০৩
নগরের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট করতে আসা মোহাম্মদ আরমান (১৯) নামের এক মিয়ানমারের নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়। তিনি সন্দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের হরিশপুর গ্রামের ফয়সাল আমীন ও মারজান দম্পতির ঠিকানায় পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ, মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদ দাখিল করে ২ নম্বর কাউন্টারে ইন্টারভিউ সম্পন্ন করতে গেলে কর্মকর্তাদের সন্দেহ হয়।
এরপর ৪ নম্বর কাউন্টারে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সরবরাহ করা এসএএসের মাধ্যমে অফিস সহায়ক লিয়াকত আলী আঙুলের ছাপ যাচাই করে দেখেন ২০১৭ সালের ১০ আগস্ট আরমান (১৯), বাবার নাম সৈয়দ আলম উল্লেখ করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন করেন। এরপর তাকে আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়।
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে আরমান জানায় তার বয়স যখন আনুমানিক ৮-৯ বছর ছিল তখন মিয়ানমার থেকে বাংলাদেশে আসে। তার মা, ভাই-বোন ২০১৭ সালে বাংলাদেশে আসে। তারা এখন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited