শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৪:২২ পিএম, ২০২০-০৯-১৩
মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি পটিয়ার কুসুমপুরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরীব-দুঃখী মেহনতি মানুষের কল্যানে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। সে লক্ষ্যে সারাদেশে গৃহ ও ভূমি মানুষদের বিনামুল্যে ঘর নির্মান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে ভূমিকা রেখে যাচ্ছেন। একই ভাবে পটিয়াতেও গৃহহীন পরিবারসহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকেও বসবাসের জন্য সেমিপাকা ঘর নির্মান করে দেওয়া হবে।
তিনি আরোও বলেন, বিএনপি এদেশের এতিমের টাকা বিদেশে পাচার করেছে এবং এতিমের হক আত্মসাতের মামলায় খালেদা জিয়ার জেল হয়েছে, আগামীতে বিএনপি আর ক্ষমতায় আসবেনা।
তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি শনিবার (১২.০৯.২০২০) সকালে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড চৌধুরী পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি সহ বিভিন্ন ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
এসময় মাননীয় হুইপ মহোদয়ের সাথে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান, উপজেলা আওয়ামী লীগের নেতা মুজিবুল হক চৌধুরী (নবাব), উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান টিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হোসাইন রানা, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জসীম উদ্দিন (প্রবাসী), কোলাগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার, এম বেলাল চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited