চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বইমেলা হতে পারে ‘১৫-২৮ ফেব্রুয়ারি’

ঢাকা অফিস :    |    ০৮:১২ পিএম, ২০২২-০১-৩১

বইমেলা হতে পারে ‘১৫-২৮ ফেব্রুয়ারি’

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কয়েকটি শর্ত সাপেক্ষে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা।  এ জন্য বইমেলা সংশ্লিষ্টদের করোনার টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলা একাডেমি। 

রোববার বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।  

চিঠিতে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘অমর একুশে বইমেলা ২০২২’ আয়োজনের প্রস্তুতি গ্রহণে কতিপয় শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ জন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির সব কর্মকর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারীসহ মেলা সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানিয়েছে। এর প্রেক্ষিতে বাংলা একাডেমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক একাডেমি প্রাঙ্গণে ভ্যাকসিন প্রদান বুথ স্থাপনের জন্য ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পত্র প্রেরণ করেছে। 

এতে আরো বলা হয়, বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে বাংলা একাডেমিতে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। 

করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি সব ধরনের নির্দেশনা মেনে ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত ছিল প্রকাশকদের।

পরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ স্থগিত করা হয়েছে অমর একুশে বইমেলা-২০২২।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর