শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:২১ পিএম, ২০২২-০১-৩১
মিসরে নিষিদ্ধঘোষিত ইসলামপন্থি রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১০ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
পুলিশের ওপর হামলার পরিকল্পনা এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে তাদের এই দণ্ড দেওয়া হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।
দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি। আর তাদের বিরুদ্ধে অভিযোগ কীভাবে প্রমাণ করা হয়েছে তাও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন গ্রেফতার রয়েছেন, আর বাকি একজন পলাতক আছেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন ইসলামি আন্দোলন ও মিসরের প্রধান বিরোধী রাজনৈতিক দল ব্রাদারহুড। ২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব গ্রহণের পর মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ব্যাপক দমন-পীড়ন ও ধরপাকড় শুরু করেন।
২০১৫ সালে সিসির বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। এ সময় ব্রাদারহুডের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালান বর্তমান প্রেসিডেন্ট সিসি। আদালতের ওই রায় এখন অনুমোদনের জন্য মিসরের ধর্মীয় কর্তৃপক্ষ গ্রান্ড মুফতির কাছে যাবে। এর পর আগামী ১৯ জুন আদালত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
দণ্ডপ্রাপ্ত ১০ জন ‘হেলাওয়ান ব্রিগেড’ নামে একটি গ্রুপ গড়ে তোলেন। সরকার উৎখাতে বৃহত্তর কায়রো এলাকায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল তাদের।
আরবের সবচেয়ে জনবহুল দেশ মিসরে মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়। মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেবে গত বছর চীন ও ইরানের পর তৃতীয় সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মিসরে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited