চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে হাঁসের খামার করে আনন্দেই আছেন আনন্দ শীল 

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :    |    ০৫:১৮ পিএম, ২০২০-০৯-১২

চন্দনাইশে হাঁসের খামার করে আনন্দেই আছেন আনন্দ শীল 

চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার বাবুল শীলের বড় ছেলে আনন্দ শীল প্রশিক্ষণ ও দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছে হাঁসের খামার। ইউটিউব থেকে ভিডিও চিত্র দেখে শিক্ষা নিয়ে বাড়ির পাশে গড়ে তুলেছেন এ হাঁসের খামার । সুখের আশায় বাড়ির সকলেই এ হাঁসের খামারকে দেখাশুনা করেন । সুদিনের মুখ ও দেখছেন আনন্দ শীল ও তার পরিবার।  কিছুদিন আগে পরিবারে অভাব অনটন ছিল যেন নিত্যসঙ্গী। সুখের আশায়  দীর্ঘ ১২ বছর প্রবাস জীবনে থেকে ও কাঙ্খিত আশা পূরণ হয়নি। এখন হাঁসের খামার করে অধিক লাভবানের স্বপ্ন দেখছেন আনন্দশীল। তিনি  
 জানান, বিদেশ হতে বাড়ি ফিরে এক সময় হতাশ হয়ে পড়ে ছিলাম। এ সময় ইউটিউব থেকে ভিডিও দেখে হাঁস পালনের শিক্ষা গ্রহন এবং এখন সেই শিক্ষাকে  কাজে লাগিয়ে সুখের মুখ দেখতে শুরু করেছেন। তিনি টাঙ্গাইল থেকে ২৫০টি মাদী ও ৫০টি মাদাসহ মোট ৩ শতটি  হাঁস কিনে আনেন। তার বাড়ির পার্শ্বে ৩০ শতক জায়গার উপর খামার বাড়ি এবং ৩ ফুট গভীর করে পুকুর  খনন করেন, যার চারিপাশে নেট দিয়ে ঘেরাও করা । এই হাঁসের খামার তৈরী করতে আনন্দ শীলের ব্যয় হয়েছে সোয়া ৩ লাখ টাকা। খামারে মাত্র  ৩ মাসের মধ্যে মাদি হাঁস ডিম দিতে শুরু করে। প্রতিদিন প্রায় ২ শত হাঁসের ডিম বাজারে বিক্রি করে আয় করেন ৯০ হাজার টাকা। লাভবান হওয়ায় একটি অবলম্বন দেখে তিনি এখন ১ হাজার হাঁস পালনের জন্য আশা পোষণ করেছেন। স্থানীয় বাসিন্দা অমল শীল বলেন, হাঁসের খামার করে আনন্দ শীলের সংসারে অভাব অনটন মুছে গিয়ে সচ্ছলতা ফিরে এসেছে। তিনি বলেন যে কোন মানুষ প্রশিক্ষণ নিয়ে হাঁস বা মুরগি পালন করে জীবনের ভাগ্যের চাকা বদলিয়ে দিতে পারেন।  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আরিফ উদ্দিন বলেন, হাঁস পালন একটি লাভজনক ব্যবসা। যে কোন বেকার নারী বা পুরুষ হাঁস পালনে এগিয়ে আসলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানান তিনি। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর