শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:২১ পিএম, ২০২২-০১-২৯
মিনিস্টার গ্রুপ ঢাকার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারের ধাক্কা সামলে ওঠার আগেই ফের মাঠে নামছে সিলেট সানরাইজার্স। আজ চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
তবে এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের জায়গায় চট্টগ্রামের নেতৃত্বে এসেছেন নাঈম ইসলাম।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ ম্যাচে শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে আচমকাই মেহেদি মিরাজকে সরিয়ে চট্টগ্রামের অধিনায়ক করা হয়েছে নাঈম ইসলামকে।
এবারের বিপিএলে মিরাজকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেভাবেই চলছিল সব। কিন্তু আজ সিলেটের বিপক্ষে টস করতে নামেন তার ডেপুটি নাঈম। কারণ হিসেবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত মিরাজের পারফরম্যান্সের ওপর বাড়তি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর এই সিদ্ধান্ত এসেছে প্রধান কোচ পল নিক্সনের চাওয়াতেই। অবশ্য মিরাজকে অধিনায়ক বানানোর পেছনেও নিক্সনের হাত ছিল।
এদিকে নিক্সন বিপিএলের মাঝপথেই ফিরে যাচ্ছেন। লিচেস্টারশায়ারের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আগেই চুক্তিতে বিষয়টি যুক্ত করেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অজি ফাস্ট বোলার ও চট্টগ্রামের বোলিং কোচ শট টেইট।
যাওয়ার আগে মিরাজের ওপর থেকে অধিনায়কত্বের বোঝা কমানোর জন্যই নাঈমকে দায়িত্ব দিতে বলেছেন নিক্সন। যাওয়ার আগে নিক্সন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষকে বলে গেছেন যে, মিরাজ অধিনায়ক হিসেবে পরিণত নন। তাই তাকে সরিয়ে অন্য কাউকে এই দায়িত্বে আনা দরকার। নিক্সনের পরামর্শেই নাঈম ইসলামকে অধিনায়ক করা হয়েছে।
এই ম্যাচে চট্টগ্রাম তাদের একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে এসেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সিলেট খেলছে অপরিবর্তিত একাদশ নিয়েই।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, নাঈম ইসলাম (অধিনায়ক), শরীফুল ইসলাম, রেজাউর রহমান, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
সিলেট সানরাইজার্স: লেন্ডল সিমন্স, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সোহাগ গাজী, আলাউদ্দিন বাবু, মুক্তার আলী, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited