শিরোনাম
ঢাকা অফিস : | ০৩:১৩ পিএম, ২০২২-০১-২৬
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতি সমগ্র অঞ্চল জুড়ে মানব ও মাদক পাচারের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সমস্যাও তৈরি করছে। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোলিন হেইজারের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। বুধবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিশেষ দূত নোলিন হেইজারকে রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে কার্যকর ভূমিকা পালনের জন্য অনুরোধ করেন।
পররাষ্ট্র সচিব হতাশা প্রকাশ করে বলেন, সঙ্কটের পঞ্চম বছরে বাংলাদেশ এখনও এক মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেওয়ার একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বিশেষ দূত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের অনুকূল পরিস্থিতি তৈরি করতে কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি।
মাসুদ বিন মোমেন আশা প্রকাশ করেন, নতুন বিশেষ দূত হেইজার এই অঞ্চলের সঙ্গে পরিচিতি এবং অভিজ্ঞতার কারণে তিনি ইতিবাচক ফলাফল আনতে সক্ষম হবেন।
এক মিলিয়নেরও বেশি নির্যাতিত মিয়ানমারের জনগণকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান হেইজার।
প্রসঙ্গত, নোলিন হেইজারকে ২০২১ সালের অক্টোবরে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিযুক্ত করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited