চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আমদানি-রপ্তানিতে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: রাষ্ট্রপতি

ঢাকা অফিস :    |    ১১:৪৮ এএম, ২০২২-০১-২৬

আমদানি-রপ্তানিতে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি-রপ্তানির ক্ষেত্রে কাস্টমস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ কাস্টমস অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এসব কার্যক্রম পরিচালনা করছে।

বুধবার (২৬ জানুয়ারি) ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রমকে সহজ, স্বচ্ছ ও গতিশীল করার জন্য বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যবসায়ী সম্প্রদায়ের নিবিড় যোগাযোগ স্থাপন খুবই জরুরি। এক্ষেত্রে প্রযুক্তির যথাযথ ব্যবহারের কোনো বিকল্প নেই। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক কাস্টমস দিবসের এবারের প্রতিপাদ্য ‘Scaling up Customs Transformations by Embracing a Data Culture and Building a Data Ecosystem’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২২’ উপলক্ষে আমি বাংলাদেশ কাস্টমসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও শুল্ককর প্রদানকারী সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

মো. আবদুল হামিদ বলেন, নিরাপদ আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিত ও বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি করা শুল্ক বিভাগের অন্যতম দায়িত্ব। এজন্য কাস্টমস প্রশাসনের অবকাঠামোসহ সার্বিক প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের বিকল্প নেই। এসব বিবেচনায় বর্তমান সরকার কাস্টমস বিভাগের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছে।

রাষ্ট্রপতি বলেন, কাস্টমস ব্যবস্থাপনার অটোমেশন, করদাতাদের দ্রুত সেবাদান, আমদানি-রপ্তানি সরলীকরণ, কন্টেইনার/কার্গো স্ক্যানিং, বাণিজ্য ও ট্যারিফ উদারীকরণসহ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ), ডাটা অ্যানালাইসিস ও আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে চোরাচালান ও জাল-জালিয়াতি প্রতিরোধে বাংলাদেশ কাস্টমস বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তথ্য-প্রযুক্তিভিত্তিক আধুনিক কাস্টমস ব্যবস্থাপনা পদ্ধতি পুরোপুরি বাস্তবায়িত হলে একদিকে যেমন রাজস্ব আদায় বৃদ্ধি পাবে তেমনি আমদানি-রপ্তানি বাণিজ্যে অসাধু তৎপরতাও হ্রাস পাবে বলে আমি মনে করি।


তিনি বলেন, আমি আশা করি, বাংলাদেশ কাস্টমস দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রসারকল্পে ডিজিটাল পদ্ধতিসহ আন্তর্জাতিক রীতিনীতি দ্রুত বাস্তবায়নপূর্বক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আরও তৎপর হবে। আন্তর্জাতিক বাণিজ্যের দ্বাররক্ষী হিসেবে পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করতে সক্ষম হবে। আমি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর