চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে নিখোঁজ পর্যটক ভাইবোনের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি :    |    ০৫:৩২ পিএম, ২০২২-০১-২৫

বান্দরবানে নিখোঁজ পর্যটক ভাইবোনের লাশ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া ঝর্ণা দেখতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে। 

শনিবার নিখোঁজ দুজনের মৃতদেহ সাঙ্গু নদীর বেতছড়া মুখ থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের সাঙ্গু নদী পথে ইঞ্জিন নৌকায় করে বেতছড়া বাদুরছড়া ঝর্ণা ভ্রমণে যান নারায়ণগঞ্জের ১০ জনের একটি পর্যটক দল। বাদুরছড়া ঝর্ণায় গোসল করতে নেমে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বেড়াতে আসা দুই পর্যটক ভাইবোন। নিখোঁজের একদিন পর শনিবার সকালে ঘটনাস্থল থেকে খানিকটা দূরে সাঙ্গু নদীর বেতছড়া মুখ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। 

প্রথমে সকালে ৯টার দিকে বোন মারিয়া বিনতে জহির (১৭) এবং  দুপুরে ২টার দিকে ভাই আহসাফ আকিবের (২২) মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আকিব ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বোন নারায়ণগঞ্জ মহিলা কলেজের ছাত্রী। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফতুল্লার ইচদরগ্রামের বাসিন্দার ব্যবসায়ী জহিরুল ইসলামের সন্তান। 

এর আগে শুক্রবার ঘটনাস্থল থেকে পর্যটক মারিয়া ইসলামের (১৯) মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, শুক্রবার ঝর্না দেখতে গিয়ে পানিতে নিখোঁজদের উদ্ধারে শনিবার সকালে দ্বিতীয় দফায় ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশসহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। সাঙ্গু নদীর বেতছড়া বিভিন্ন পয়েন্টে এবং বাদুরছড়া ঝর্ণা এলাকায় খোঁজাখুজি করা হয়। 

পাঁচ ঘণ্টার ব্যবধানে নিখোঁজ ভাইবোনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সাঙ্গু নদীর বেতছড়া এলাকা থেকে। এ নিয়ে দুই দিনে ৩ জন পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত পর্যটকের মামা শামিম আহমেদ বলেন, নারায়ণগঞ্জ থেকে ভাগিনা, ভাগ্নিসহ ১০ জনের একটি দল বান্দরবান ভ্রমণে এসেছিল। নৌকায় করে ঝর্ণা দেখতে গিয়ে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় তারা ৭ জন। এদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও ৩ জনের মৃতদেহ পাওয়া গেছে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর