শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৪:৪৫ পিএম, ২০২২-০১-২৫
বান্দরবান জেলা কারাগারে অবস্থানরত ৭ বিদেশিসহ সকল কারাবন্দীকে উপহার প্রদান করেছে বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবিরীজি।
মঙ্গলবার ( ২৫ জনুয়ারী) সকালে বান্দরবান জেলা কারাগারে কারাবন্দীদের মাঝে এ উপহার প্রদান করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান বলেন, টেলিভিশনে সম্প্ররিত বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান দেখে অপরাধের পরিনতি সম্পর্কে ধারণা ও সাজা পরবর্তী সময়ে সৎভাবে জীবিকা নির্বাহ করার সহায়ক হিসেবে ভুমিকা রাখবে ।
জেলা কারাগারের বেসরকারি পরিদর্শক লালছানি লুসাই ও কাজল কান্তি দাশের অর্থায়নে ৭ বিদেশি কারাবন্দী ও সকল কারাবন্দীদেরকে উপহার হিসেবে ২টি ৪৩" এল ই ডি টিভি প্রদান করেন । এছাড়া প্রশাসক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবানের পক্ষ হতে শীতবস্ত্র, শার্ট, কম্বল, স্যান্ডেল ও ব্যাগ প্রদান করা হয়েছে।
উক্ত উপহার প্রদানে বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবিরীজি,বান্দরবান জেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেল সুপার রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর) নাজিম উদ্দীন, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবানের সভাপতি অমল কান্তি দাশসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক কাজল কান্তি দাশ বলেন,অপরাধী হয়ে পৃথিবীতে কেউ জন্মায় না।পরিবেশ পরিস্থিতির শিকার হয়। সঠিক জ্ঞানের অভাবে অপরাধ করে থাকে । তবুও আইন অনুযায়ী অপরাধীর স্থান হয় কারাগারে তারা যাথে স্বাভাবিক জীবনে ফিরে আসে, এই প্রত্যাশায় গত ১৮ বছর ধরে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।
এ পর্যন্ত নিজ অর্থায়নে ১৭টি টিভি,বিভিন্ন সময় ভালো খাবার, কাপড় ও আইনি সহায়তার জন্য আর্থিক সহযোগিতা করে যাচ্ছি এবং স্রষ্টার ইচ্ছায় ভবিষ্যতেও করে যাব।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited