শিরোনাম
তথ্য প্রযুক্তি ডেস্ক | ০৫:৪৪ পিএম, ২০২২-০১-২৪
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ খুব শিগগিরই চ্যাট হিস্ট্রি ট্রান্সফারের নতুন সুবিধা আনছে। এখন অ্যান্ড্রয়েড থেকে অ্যাপল আইওএস ডিভাইসে চ্যাট হিস্ট্রি মাইগ্রেট করতে পারবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েববিটাইনফোর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ‘মুভ চ্যাটস টু আইওএস’ নামক একটি ফিচার নিয়ে কাজ করছে, যেখানে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার আগে ব্যবহারকারীদের কাছে অনুমতি চাওয়া হবে। একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে সেখানে। তবে স্ক্রিনশট দেখে মনে হচ্ছে, চ্যাট মাইগ্রেশন প্রক্রিয়াটি শুরু করার আগে একটাই মাত্র সুযোগ দেওয়া হবে ইউজারদের। সেই স্টেপ যদি আপনি স্কিপ করেন, তাহলে পরবর্তীতে তা আর ট্রান্সফার করার সুযোগ পাবেন না।
এজন্য ব্যবহারকারীদের ‘মুভ টু আইওএস’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। যা আপনাকে নিরাপদে কনট্যাক্ট থেকে শুরু করে মেসেজ হিস্ট্রি, ছবি, এমনকি ইমেল অ্যাকাউন্ট পর্যন্ত ট্রান্সফার করতে দেবে। আপনি যেই একবার মাইগ্রেট ডেটা অপশনটি বাছবেন, অ্যাপ একটি প্রাইভেট ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করবে এবং নিয়ারবাই অ্যান্ড্রয়েড ডিভাইস সার্চ করবে।
এর মধ্যে যেটি আপনার সেটি সিলেক্ট করুন, সিকিওরিটি কোড দিয়ে দিন এবং পুনরায় ট্রান্সফারের প্রক্রিয়াকরণ শুরু করুন। এই সময়ে ইউজারদের ফোন এবং অ্যাপ আনলক করে রাখতে হবে।
গত বছর অক্টোবরে এই ফিচারটি নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। তবে তখন শুধু মাত্র স্যামসাং এবং গুগল পিক্সেল স্মার্টফোনগুলোতে চ্যাট ট্রান্সফার করা যেত। সেই ফিচারই এবার সব অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে চালু করতে চলেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
যদিও কিছুদিন আগে শোনা গিয়েছিল, আইওএস থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার হবে। তবে যারা অ্যান্ড্রয়েড ১২ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেই এটি কাজে আসবে।
সূত্র: ওয়েববিটাইনফো
স্টাফ রিপোর্টার : : প্রযুক্তিগত উৎকর্ষতা যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধও। অনলাইন স্ক্যাম, অচেনা লিংকে চাপ দà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও সà...বিস্তারিত
তথ্য প্রযুক্তি ডেস্ক : ‘একশপ’ বাংলাদেশ ডাক বিভাগের চিলিং এবং ফ্রোজেন সুবিধাসম্পন্ন মেইল প্রসেসিং সেন্টারের মাধ্যমà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের নির্মান কাজ যথাসময়ে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, প্রকল্পের কাà...বিস্তারিত
তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুকে একাধিক নিরাপত্তা ফিচার রয়েছে। তারপরও হ্যাকারদের যন্ত্রণাà...বিস্তারিত
তথ্য প্রযুক্তি ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতের বাংলাদেশের মানবসম্পদকে অপার সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করছে সুইডেন। এই মà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited