চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে মূল পর্বে যাওয়া হলো না টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্ক :    |    ০২:২৮ পিএম, ২০২২-০১-২৪

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে মূল পর্বে যাওয়া হলো না টাইগ্রেসদের

বাংলাদেশ নারী ও শ্রীলঙ্কা নারী দল নিজেদের প্রথম তিন ম্যাচে দাপুটে জয় তুলে নেয়। ফলে দুদলের শেষ ম্যাচটি হয়ে ওঠে বাঁচা-মরার।

যে জিতবে তারাই কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট প্রতিযোগিতার মূল পর্বে খেলবে। তবে শেষে এসে ব্যর্থ নিগার সুলতানা-সালমা খাতুনরা।
কুয়ালালামপুরে বাছাইপর্বের ম্যাচে ২২ রানে হেরেছে বাংলাদেশ মেয়েরা। আর জিতে আগামী জুলাই-অগাস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে খেলবে লঙ্কানরা।
কিনরারা অ্যাকাডেমি ওভালে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। জবাবে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৩৬ করেন ওপেনার মুর্শিদা খাতুন। এছাড়া ফারজানা হক ৩৩ ও অধিনায়ক নিগার ২০ রান করেন। তবে দলের অন্যরা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারায় হার সঙ্গী হয় বাংলাদেশের।

শ্রীলঙ্কান বোলার চামিরা আতাপাত্তু ৩টি উইকেট নেন। টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সেই চামিরাই লঙ্কার সর্বোচ্চ স্কোর করেন। ওপেনার-অধিনায়ক এই ব্যাটার ২৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে রুমানা আহমেদের বলে আউট হন। এছাড়া নিলাকশি ডি সিলভা ২৮ ও আনুশকা সানজিওয়ানি ২০ রান করেন।

বাংলাদেশ বোলার নাহিদা আক্তার ২টি উইকেট পান। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা হন আতাপাত্তু।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর