শিরোনাম
ঢাকা অফিস : | ১১:৫৭ এএম, ২০২২-০১-২৪
মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধান ও শ্রীলঙ্কার নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে সরকারি সফর শেষে রোববার দেশে ফিরেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল (এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও কমান্ডার ঢাকা নৌ-অঞ্চল আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।
রোববার (২৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মালদ্বীপ সফরকালে নৌপ্রধান দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল ও প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া নৌপ্রধান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন কার্যালয় পরিদর্শন করেন।
মালদ্বীপ সফর শেষে নৌবাহিনী প্রধান শ্রীলঙ্কা সফর করেন। শ্রীলঙ্কায় অবস্থানকালে নৌপ্রধান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে, প্রতিরক্ষা সচিব জেনারেল (অব.) জি. ডি. এইচ. কামাল গুনারাত্নে, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিশান্থা উলুগেটেন, সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া নৌপ্রধান দেশটির ইস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সানজিওয়া দিয়াসের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পাশাপাশি নৌপ্রধান দেশটির নেভাল অ্যান্ড মেরিটাইম একাডেমি ও দর্শনীয় স্থাপনাগুলো পরিদর্শন করেন। দেশ দুটি সফরের উদ্দেশ্যে নৌপ্রধান গত ১৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited