চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আমিরাতকে হারিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ যুবারা

স্পোর্টস ডেস্ক :    |    ০১:৫৫ পিএম, ২০২২-০১-২৩

আমিরাতকে হারিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ যুবারা

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে এই জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শনিবার (২২ জানুয়ারি) প্রথমে ব্যাটিংয়ে নামা আমিরাত অলআউট হয় ১৪৮ রানে। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ১০৭ রানের নতুন লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৬১ বল হাতে রেখে। ৬৪ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা হন মাহফিজুল ইসলাম। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ ও আরব আমিরাত দুই দলের জন্যই ম্যাচটি ছিল বাঁচা-মরার। টস জিতে বোলিং নিয়ে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। ইনিংসের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারে আশিকুর ফিরিয়ে দেন আরব আমিরাতের দুই ওপেনারকে। ৬ ওভারের প্রথম স্পেলে ২ মেডেনে স্রেফ ৬ রান দিয়ে আশিকুরের প্রাপ্তি ওই দুই উইকেট। এরপরই ইনিংসের সেরা ৪৪ রানের জুটি আরব আমিরাত পায় ধ্রুব পারাশার ও আলিশান শারাফুর ব্যাটে। অধিনায়ক আলিশানকে (৬৩ বলে ২৩) কিপারের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান। ৮২ বলে ৩৩ রান করা পারাশারকে বিদায় করেন অধিনায়ক রকিবুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আরব আমিরাত। ৬৪ বলে ৩ চারে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন পুণ্য মেহরা।

৩১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদশের সফলতম বোলার রিপন। কানাডার বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে এই পেসার ২৪ রানে নিয়েছিলেন ৪ উইকেট। আরেক পেসার আশিকুর ৮ ওভারে ১৪ রানে নেন শুরুর পর দুই উইকেট। তানজিমেরও প্রাপ্তি দুটি। রান তাড়ায় সতর্ক শুরু করেন মাহফিজুল ও ইফতিখার হোসেন। প্রথম ৪ ওভারে আসে কেবল ৮ রান। পরের ওভারে টানা তিনটি চার মারেন মাহফিজুল। পরে তিনি ছক্কায় ওড়ান আয়ান আফজালকে। দ্বাদশ ওভারে দলের স্কোর স্পর্শ করে পঞ্চাশ। ৮৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইফতিখার বোল্ড হলে। ৭০ বলে ২ চার ও একটি ছক্কায় তিনি করেন ৩৭। কানাডার বিপক্ষে অপরাজিত ৬১ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

 এরপরই নামা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে বেশ খানিকটা সময়। পরে নতুন লক্ষ্য প্রান্তিক নওরোজ নাবিলকে সঙ্গে নিয়ে সহজেই ছুঁয়ে ফেলেন মাহফিজুল। তার ৬৪ রানের ইনিংসটি গড়া ৬ চার ও ২ ছক্কায়। চার গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা পেয়েছে সুপার লিগ কোয়ার্টার-ফাইনালে।  ইংল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা ধরে রাখার অভিযান শুরুর পর টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ আটে জায়গা পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। বাংলাদেশ, ভারত, ইংল্যান্ডের সঙ্গে শেষ আটে ওঠা বাকি পাঁচ দল হলো দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। আগামী শনিবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে গত আসরের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর