চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বাফুফে নির্বাচনে প্রধান নির্বাচন সমন্বয়কারী - হুইপ সামশুল হক চৌধুরী

উখিয়া প্রতিনিধি ::    |    ০৪:৫৮ পিএম, ২০২০-০৯-১০

বাফুফে নির্বাচনে প্রধান নির্বাচন সমন্বয়কারী - হুইপ সামশুল হক চৌধুরী

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম আবাহনী লিমিটেড এর মহাসচিব ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি, পটিয়ার গণমানুষের নেতা, একটানা জাতীয় সংসদ নির্বাচনে তিন বারের বিজয়ী, মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
এদিকে টানা ৩ বারের সভাপতি কাজী সালাউদ্দিন-সালাম মুর্শেদীর নেতৃত্বে এবারও সম্মিলিত পরিষদ নামে প্যানেল ঘোষণা করেছেন সালাউদ্দিন। সহ সভাপতি পদে এই প্যানেলে নতুন যোগ হয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও ফুটবল সংগঠক আতাউর রহমান মানিক।
বাফুফে ভবনের সামনে সোমবার (৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করার তৃতীয় দিনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে সালাউদ্দিন প্যানেল সম্মিলিত পরিষদ।
সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে আলহাজ্ব সালেহ জামান সেলিম।
মঙ্গলবার দুপুর ৩টায় নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্যানেল সম্মিলিত পরিষদ।
প্যানেলের নতুন মুখ:
ইমরুল হাসান (সহ-সভাপতি), আতাউর রহমান মানিক (সহ-সভাপতি), আসাদুজ্জামান মিঠু (সদস্য), কামরুল হাসান হিলটন (সদস্য), সৈয়দ রিয়াজুল করিম (সদস্য) ও ইমতিয়াজ হামিদ সবুজ (সদস্য)।
বাদ পড়েছেন যারা: মহিউদ্দিন আহমেদ মহি (সহ-সভাপতি), বাদল রায় (সহ-সভাপতি), মো.ফজলুর রহমান বাবুল (সদস্য), আব্দুর রহিম (সদস্য)।
বাফুফে নির্বাচনকে সামনে রেখে ৫ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় শুরু হয়েছে।
৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন ছিল। এ দিনেই সভাপতি পদ থেকে শুরু করে ২১ পদে প্রার্থীতার মনোনয়নপত্র সংগ্রহ করতে লোকে লোকারণ্য হয়েছে বাফুফে ভবন ।
সকাল থেকে বাফুফে ভবনজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
মনোনয়ন পত্র সভাপতি পদের জন্য এক লাখ টাকা, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার এবং সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা (অফেরতযোগ্য)।
১১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই (বিকেল ৩টা থেকে), ৮-১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ব্যালট দেয়া হবে।
৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম), নির্বাচন (দুপুর ২টা থেকে বেলা ৬টা) ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।
আগামী ৩ অক্টোবর আয়োজন হবে এবারের বাফুফে নির্বাচন ও সাধারণ বার্ষিক সভা।
কাজী সালাউদ্দিনের প্যানেল:
সভাপতি: কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি: আবদুস সালাম মুর্শেদী। সহ-সভাপতি: কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু ও আতাউর রহমান মানিক।
সদস্য: হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম ও ইমতিয়াজ হামিদ সবুজ, নুরুল ইসলাম।
এই নির্বাচনে কাজী সালাহউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পটিয়ার অহংকার ও গর্ব, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত


আলীকদমে শিক্ষা ও উন্নয়ন নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

আলীকদমে শিক্ষা ও উন্নয়ন নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনি...বিস্তারিত


আসন্ন বর্ষায় বন্দর নগরীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

আসন্ন বর্ষায় বন্দর নগরীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আ...বিস্তারিত


রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যতে হত্যা!

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যতে হত্যা!

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর