চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সন্ধ্যা ৬টার পর বালু তোলা চলবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা অফিস :    |    ০৩:১১ পিএম, ২০২২-০১-২০

সন্ধ্যা ৬টার পর বালু তোলা চলবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যেই বালু উত্তোলন করতে হবে। সন্ধ্যার পর কোনোভাবেই নদী থেকে বালু তোলা যাবে না।’
জেলা প্রশাসকদের (ডিসি) এমন নির্দেশনা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মলনের দ্বিতীয় অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে ডিসিদের নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘নদীমাতৃক এই দেশে ৪০৫টি নদী প্রবাহমান। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা মৌসুমে অধিক পানি থাকে। শুষ্ক মৌসুমে পানি কমে যায়। খনন করে নদীর নাব্যতা রক্ষার করার চেষ্টা করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মন্ত্রণালয় লক্ষ্য করেছে যে, অবৈধ বালু উত্তোলনের হিড়িক পড়েছে। এটা বন্ধ করতে না পারলে সমস্যা প্রকট হবে।’

তিনি বলেন, ‘ডিসিদের বলেছি, নদীর তীরে লোহা দিয়ে দেয়াল করে দিলেও তীর রক্ষা করতে পারবো না। খননের একটা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যেটা মন্ত্রিপরিষদে পাঠানো হবে। সেখানে আমরা বলেছি, বালু উত্তোলনের সময়টা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে করতে হবে। সন্ধ্যার পর কোনোভাবেই বালু তোলা যাবে না।’

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, ‘সরকারের উন্নয়নমূলক প্রকল্প চালু রাখতে, বালু তোলার প্রয়োজন আছে। তবে যত্রতত্র বালু উত্তোলন চলবে না। পানি উন্নয়ন বোর্ড, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রকৌশলীরা বালুমহল চিহ্নিত করবেন। সেখানে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তোলা যাবে।’

তিনি আরও বলেন, বাঁধের ওপর ঘর-বাড়ি থাকে। ঘর-বাড়ি করলে, রান্নাবান্না করলে বাঁধে ইঁদুরের বাসা হয়। ইঁদুর বাসা করলে বাঁধ দুর্বল হয়ে যায়, যা বাইরে থেকে বুঝা যায় না। তখন বর্ষায় প্রবল স্রোতে বাঁধ ভেঙে যায়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ করেছে। কিন্তু কাজটা সঠিক হয়নি। আসলে ইঁদুরের বাসার জন্য বাঁধ দুর্বল হয়ে পড়ে। আশ্রয়ণ প্রকল্পের স্থান নির্ধারণ করার সময় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে উঁচু স্থান নির্ধারণ করার কথা ডিসিদের বলা হয়েছে।’
তিনি বলেন, ‘উপকূলের বাঁধ নিয়েও আলোচনা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তা ও সরকারি বরাদ্দে বাঁধ নির্মাণের কাজ চলছে। কাজগুলো শেষ হলে আগামী ৭-৮ বছর পর সহনীয় একটি পর্যায়ে আসবে।’

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর