শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৬ পিএম, ২০২২-০১-১৯
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাব পাড়া কেন্দ্র করে আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও গলা টিপে হত্যার দায়ে বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডিতরা হলেন— রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের দালাল বাড়ির ফিরোজ আলম ও তার ছেলে মো. জুয়েল।
লক্ষ্মীপুর জেলা জজ ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁশুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমি থেকে ডাব পাড়া কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে দালাল বাড়িতে আবদুল মান্নানকে পিটিয়ে এবং গলাটিপে হত্যা করা হয়।
এ ঘটনায় ওইদিন রায়পুর থানায় নিহতের বাবা ইসমাইল জবি উল্যা ঘটনার সঙ্গে জড়িত ফিরোজ আলম ও তার ছেলে জুয়েলকে আসামি করে মামলা করেন।
ওই বছরের ২৫ ডিসেম্বর এ মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited