শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৬:৩৬ পিএম, ২০২২-০১-১৮
বান্দরবান সেনা জোনে ৬ সিগন্যাল ব্যাটালিয়নের ১১০ ব্রিগেড সিগন্যাল কোঃ'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) ৬ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আজিজুর রহমান, পিএসসি, 'র সভাপতিত্বে, ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ওয়ারেন্ট অফিসার এহসানুল হকের সঞ্চালনায় বান্দরবান সেনা জোনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি, কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড। বিশেষ অতিথি হিসেবে লেঃ কর্নেল গোলাম মর্তুজা, পিএসসি,ডেট কমান্ডার ডিজিএফআই,লেঃ কর্নেল মোঃ মকিম উদ্দিন, পিএসসি, ডেট কমান্ডার এএসইউ, কর্নেল মোঃ মঈনুল হক, এসইউপি,পিএসসি জোন কমান্ডার ও অধিনায়ক ৫ ই বেঙ্গল , ওসি ১৪৩ ফিল্ড ওর্য়াকশপ কোঃ, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স প্রতিনিধি, বান্দরবান রিজিয়নের স্টাফ অফিসার, সৈনিকগণ স্বপরিবারে উপস্থিত ছিলেন।
বান্দরবান সেনা জোন সুত্রে জানায়, ফজর এর নামাজ ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা হয়। পরবর্তীতে দুপর দেড়টায় আলোচনা সভা, কেক কাটা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক উক্ত ইউনিটের বান্দরবান সেনানিবাসে চলমান ভূমিকা অব্যাহত রাখতে ও রিজিয়নের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরিশেষে উক্ত ইউনিট ও উপস্থিত সকলের মঙ্গল কামনা করেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited