শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:৫৫ পিএম, ২০২২-০১-১৮
প্রথম পর্যায়ে ১ লাখ ৪৩ হাজার ৭১ শিক্ষার্থীর কলেজ ভর্তির অনলাইনে আবেদন সম্পন্ন করেছে।
একাদশে ভর্তিতে অনলাইন আবেদন শুরু হয় গত ৮ জানুয়ারি। ১৫ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন গ্রহণের কথা থাকলেও পরে এ সময়সীমা ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। প্রথম পর্যায়ের আবেদনের সময় শেষ হলেও পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদনের সুযোগ পাবে ২২ ও ২৩ জানুয়ারি।
১৭ জানুয়ারি রাত ১২টায় প্রথম পর্যায়ের আবেদনের সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রামের ১ লাখ ৪৩ হাজার ৭১ শিক্ষার্থী কলেজ ভর্তিতে অনলাইনে আবেদন সম্পন্ন করেছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বাংলানিউজকে বলেন, প্রথম পর্যায়ে ১ লাখ ৪৩ হাজার ৭১ শিক্ষার্থী কলেজ ভর্তিতে অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন। আবেদনে শিক্ষার্থীদের কলেজ পছন্দের সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ৭০টি। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ২৯ জানুয়ারি প্রকাশ করা হবে।
৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ২ মার্চ থেকে একাদশে ক্লাস শুরু হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজ ভর্তিতে আবেদন করেছে। মোট ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিক্ষার্থী এসএসসি পাস করেছেন
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited