শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০০ পিএম, ২০২২-০১-১৭
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৭ জন।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ তথ্য জানান চমেক হাসপাতালের উপ পরিচালক ডা. আফতাবুল ইসলাম।
তিনি বলেন, করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে চমেক হাসপাতালেও রোগী বাড়তে শুরু করেছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে ৬৭ জন রোগী ভর্তি রয়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ৬ জন করোনা আক্রান্ত হলেও তারা হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগী ভুগছিলেন।
এদিকে চমেক হাসপাতাল সহ নগরের সরকারি-বেসরকারি ৭টি হাসপাতালে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে ১৫২ জন। এর মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, চমেক হাসপাতালে ৬৭ জন, বিআইটিআইডি’তে ৭ জন, পার্কভিউ হাসপাতালে ১৮ জন, ম্যাক্স হাসপাতালে ১১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩০ জন, সিএসসিআর-এ ১ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে ১ জন এবং ম্যাক্স হাসপাতালের আইসিইউতে ২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্টে ডা. আব্দুর রব মাসুম বাংলানিউজকে বলেন, চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়ছে। কাজেই সচেতন থাকা খুবই জরুরি। ডাবল ডোজ টিকা নিলে করোনা আক্রান্ত হবে না, ব্যাপারটা তেমন নয়। টিকা মানুষকে করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে না, তবে সংক্রমিত হলে প্রতিরোধ তৈরি করতে পারবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ বলেন, মাস্ক হলো করোনা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। সুতরাং করোনার সংক্রমণ থেকে বাঁচতে হলে মাস্কের বিকল্প নেই। টিকা নেওয়ার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited