শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৭:১৪ পিএম, ২০২২-০১-১৬
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় মোঃ সাজিম (১৮) নামে এক জীপ গাড়ীর হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় দুর্ঘটনায় ড্রাইভার মোঃ লোকমান ( ২৮) ও আরেক হেলপার মোঃ তারেক (১৭) গুরুতর আহত হয়েছে।
রোববার হাটহাজারী - নাজিরহাট মহাসড়কের মিরেরহাট সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিম মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনার বাড়ীর আবদুল মান্নানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, রোববার সকালে হাটহাজারীগামী একটি ইটবোঝাই জীপগাড়ি মিরেরহাট সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে জীপগাড়ির সামনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনা পতিত হয়। দুর্ঘটনায় ড্রাইভার ও হেলপারসহ তিন জন আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাজিমকে মৃত বলে ঘোষণা করেন।
ড্রাইভার ও হেলপারের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।
আহত জীপগাড়ির ড্রাইভার লোকমান মির্জাপুর ইউনিয়নের কালাবাদশা পাড়ার পন্ডিত বাড়ির এজাহার মিয়ার পুত্র ও একই ইউনিয়নের মোঃ তারেক মনার বাড়ীর নুর মিয়া পুত্র।
রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো তাহের সড়ক দুর্ঘটনায় এক গাড়ীর হেলফারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। দুর্ঘটনা কবলিত গাড়ীটি আটক করা হয়েছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited