শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:০৩ পিএম, ২০২২-০১-১৬
বাংলাদেশ শিক্ষক সমিতি
চট্টগ্রাম আঞ্চলিক শাখা
১২১ নুর আহমদ সড়ক, কাজীর দেউড়ী, চট্টগ্রাম ।
ফোনঃ ৬৩৯১৫১, মোবাইল: ০১৯৯১৯৪৫৮৮২, ০১৮১৯৬২১২৮৭
প্রেস বিজ্ঞপ্তি তারিখ : ১৬/০১/২০২২ইং
শিক্ষক সমিতি পরিচালিত শিক্ষক কল্যাণ প্রকল্পের চেক বিতরণ বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখা পরিচালিত শিক্ষক কল্যাণ প্রকল্পের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের চেক বিতরণ অনুষ্ঠান গত ১৪ জানুয়ারী সকাল ১১টায় শিক্ষক কল্যাণ প্রকল্পের চেয়ারম্যান এম, এ, ছফা চৌধুরীর সভাপতিত্বে সি জে কে এস কমপ্লেক্স ভবন শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সচিব মোঃ জাহাংগীর আলমের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও শিক্ষক কল্যাণ প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব বাবু কমল কান্তি ভোমিক, খাগড়াছড়ি জেলা সচিব অংপ্র“ মারমা, চট্টগ্রাম উত্তর জেলা সচিব অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, দক্ষিন জেলা সচিব জনাব আব্দুল হান্নান, আঞ্চলিক শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব গোলাম রহমান, সাহিত্য ও প্রকাশনা সচিব জনাব আব্দুল মাবুদ, চান্দগাও থানা সচিব জনাব মুহাম্মাদ মুজিবুর রহমান। অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন পান খাইয়া পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও খাগড়াছড়ি জেলা সভাপতি জনাব ওমর ফার“ক ও পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব সালেসা ভানু। অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের হাতে কল্যান প্রকল্পের চেক তুলে দেন কল্যান প্রকল্পের চেয়ারম্যান এম, এ, ছফা চৌধুরী।
ছবির ক্যাপশন : অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের হাতে কল্যান প্রকল্পের চেক তুলে দিচ্ছেন কল্যান প্রকল্পের চেয়ারম্যান এম, এ, ছফা চৌধুরী।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited