চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাঁশখালী পৌর নির্বাচন, ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা

বাঁশখালী প্রতিনিধি :    |    ১২:২৫ পিএম, ২০২২-০১-১৬

বাঁশখালী পৌর নির্বাচন, ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা

 

 ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বাঁশখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে এসেছেন ভোটাররা।
 
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলোতে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি, ৩২০ জন পুলিশ সদস্য ও ১ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া  প্রতিকেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ভোটকেন্দ্রে ৮৭টি কক্ষে ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ৯ ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য স্ট্রাইকিং ফোর্সসহ বিজিবি, পুলিশ ও র্যা ব মাঠে রয়েছে।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী (মোবাইল)।

সাধারণ ১ নম্বর ওয়ার্ডে আনসুর আলী (উটপাখি), মোহাম্মদ হোছাইন (ডালিম), ২ নম্বর ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া (পাঞ্জাবি), মোহাম্মদ আবদুল লতিফ (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে মো. বেলাল উদ্দীন (ফাইল কেবিনেট), মোহাম্মদ জসিম উদ্দিন (পাঞ্জাবি), মো. জামাল উদ্দিন (ব্ল্যাক বোর্ড), শাহাবুদ্দিন (গাজর), ৪ নম্বর ওয়ার্ডে আরিফ মাঈনুদ্দিন (পাঞ্জাবি), মো. আকতার হোসাইন (ব্রিজ), ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হোছাইন উদ্দিন (গাজর), মো. নঈমুল হক মানিক (ব্রিজ), মো. নাছির উদ্দীন (ব্ল্যাক বোর্ড), মো. নুরুল আলম (পাঞ্জাবি), মো. সোহেল (টেবিল ল্যাম্প), ৭ নম্বর ওয়ার্ডে আবদুল গফুর (ব্রিজ), আরফাত উদ্দীন (টেবিল ল্যাম্প), মো. জাকের হোসেন (উটপাখি), মো. নুরুল আলম (ডালিম), ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নুরুনবী (পাঞ্জাবি), ৯ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন (ব্ল্যাক বোর্ড), মোহাম্মদ ওমর ফারুক (ডালিম) প্রতীকে নতুন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে ১ নম্বর (১,২,৩) ওয়ার্ডে সেতারা বেগম (চশমা), ২ নম্বর (৪,৫,৬) ওয়ার্ডে রেবা তালুকদার (চশমা) ৩ নম্বর (৭,৮,৯) ওয়ার্ডে করিমা আক্তার (টেলিফোন), খালেদা বেগম (চশমা) প্রথমবার  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর