শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৪:৩৭ পিএম, ২০২২-০১-১৫
মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের শেখ হাসিনা স্মরণি সড়কের ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল মোস্তফা ও মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন এর নেতৃত্বে ১৫ জানুয়ারি (শনিবার) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছাখালীর ৯নং ওয়ার্ডের চরশরৎ এলাকার ডাবরখালী খালে বেপজা কর্তৃক অপরিকল্পিত বাঁধ তৈরির কারণে জলাবদ্ধতা ও বিভিন্ন মৌসুমে কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে ইছাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার দীর্ঘদিনের ডাবরখালী খালে বাঁধ নির্মাণের ফলে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে, তা লাঘবে বেপজা কর্তৃপক্ষের নিকট সমাধানের অনুরোধ জানান। অন্যথায় মানববন্ধন কর্মসূচি চলমান থাকার বিষয়ে ব্যক্ত করেন। তিনি আরো জানান, এ বিষয়ে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, বেজা চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করা হয়েছে । এদিকে বেপজা চেয়ারম্যানকে ও স্মারকলিপি প্রদান করা হবে। এ ছাড়া স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি'কে অবগত করা হয়েছে। মানববন্ধনে মীরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি'র অবদান।
শিল্পনগরে মীরসরাইয়ের বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের কথা থাকলে ,তেমন কেউ এখনো চাকুরি পায় নায়। এখানে অনেকের জায়গা সরকারিভাবে অধিগ্রহণ করা হলেও, অনেক
ভুমি মালিকরা কোন ক্ষতিপূরণ দেওয়া হয়নি । অথচ, এ জায়গাগুলো সরকার কোটি কোটি টাকা বিভিন্ন শিল্প কারখানার মালিকদের নিকট বিক্রি করে। তিনি আরো বলেন, আমি ও চেয়ারম্যান মোঃ নুরুল মোস্তফা জেলা প্রশাসক ও এল,এ শাখায় এখানকার অনেকের দখলীয় জায়গার বিষয়ে অনেকবার গেলেও এ বিষয়ে তারা কোন সহযোগিতা পায়নি। তিনি আরো বলেন, ডাবরখালী খালে বেপজা কর্তৃক বাঁধ নির্মাণের ফলে জলাবদ্ধতা ও জনদূর্ভোগ লাঘবে বেপজা চেয়ারম্যানের নিকট আলাপ করবেন বলে মানববন্ধনে অংশ নেওয়া সর্বস্তরের জনগণকে আশ্বাস প্রদান করেন।
ডাবরখালী খালে বাঁধ ও মানববন্ধন কর্মসূচির বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি জানান, বেপজা কর্তৃক ডাবরখালী খালে বাঁধ নির্মাণের ফলে স্থানীয় জনসাধারণ জলাবদ্ধতার কবলে ও বিভিন্ন ফসল চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited