শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৪:২৬ পিএম, ২০২২-০১-১২
রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ৩৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুটি করে ভেড়া, শেড নির্মাণ সামগ্রী ও ৭ জন খামারীকে মিল্ক ক্রীম সেপারেশন মেশিন বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিম্পদ উন্নয়ন প্রকল্প ও প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় এসব সামগ্রী দেয়া হয়।
গতকাল সকালে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথি থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। পরে মৎস্য দপ্তর প্রাঙ্গনে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খাঁন , প্রানিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন হারুন অর রশিদ, ডাক্তার কল্পনা চাকমা, উপসহকারি প্রানিসম্পদ কর্মকর্তা মীর মো. আজমগীর, মো. ফজলুল কাদের প্রমুখ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited