শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৮:৪৩ পিএম, ২০২২-০১-১১
বান্দরবানে পাচার কালে বিরল প্রজাতি তক্ষক সহ পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বান্দরবান বন বিভাগ।
মঙ্গবার(১১ জানুয়ারি) সাড়ে ১২ টায় বান্দরবান সদরস্থ বালাঘাটা বাজার এলাকার সাচিংউ মার্মার ভাড়া বাসা হতে তক্ষকসহ আটক করা হয় তাকে।
আটককৃত ব্যক্তি হলেন নেপুন ম্রো ( ২৮) বান্দরবান সদর থানাধীন টংকাবতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পারিং পাড়ার মৃত চিংয়ং ম্রো'র ছেলে।
বনবিভাগ সুত্রে জানা যায়,বান্দরবান সেনাবাহিনীর সহায়তায় বান্দরবান বনবিভাগের তারাছা রেঞ্জ কর্মকর্তা এনামুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বান্দরবান সদরস্থ বালাঘাটা বাজার এলাকার সাচিংউ মার্মার ভাড়া বাসা হতে ৮.৫০ ইঞ্চি দৈর্ঘ্যের ১টি তক্ষক, খাগড়াছড়ি - হ ১১-৩২৩৫ নাম্বার সম্বলিত ১টি মটর সাইকেলসহ নেপুন ম্রো নামে এই বন্য প্রাণী পাচারকারীকে আটক করা হয়।পরে বন্যপ্রাণী পাচারের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বান্দরবান আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান যে, বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান জোন এবং জেলা পুলিশ,বান্দরবান এর সহযোগিতায় আমরা যৌথ অভিযান পরিচালনা করে থাকি। যে কোন ধরনের বন অপরাধ দমনে এবং বন্যপ্রাণী পাচার রোধে বনবিভাগ সর্বদা সচেষ্ট আছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited