শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৩৩ পিএম, ২০২২-০১-১১
আসন্ন কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের বাংলাদেশ দলে জায়গা হয়নি জাহানারা আলমের। এই খবর পুরনো হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে লেখা এক চিঠিতে নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন জাতীয় দলের এই অলরাউন্ডার।
বিসিবির কাছে লেখা চিঠিতে মঞ্জুরুলের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুললেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমওয়েলথ গেমস বাছাইপর্বের দল ঘোষণার আগেই চিঠিটি পাঠিয়েছেন জাহানারা। বিসিবি এখন বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।
বিসিবির এক সূত্রে জানা গেছে, জাহানারা তার চিঠিতে জাতীয় দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও টিম ম্যানেজমেন্টের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। বিশ্বকাপ বাছাইপর্বের আগে গত বছর সিলেটে হওয়া জাতীয় দলের ক্যাম্পের কিছু ঘটনার কথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
বিসিবির আরেক সূত্রে জানা গেছে, জিম্বাবুয়েতে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব চলার সময় সাবেক অধিনায়ক জাহানারার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে টিম ম্যানেজমেন্টের সঙ্গে নাকি তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। ওই সফরে (তিন ম্যাচের ওয়ানডে সিরিজসহ) ৬ ম্যাচে ৯ উইকেট নেন এই ডানহাতি পেসার।
২০১১ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর দলের নিয়মিত সদস্য জাহানারা। এই ফরম্যাটে দেশের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ৪০ ম্যাচ খেলে তার ঝুলিতে আছে ৩৮ উইকেট।
এদিকে টিম ম্যানেজমেন্টের এক সদস্য দাবি করেছেন, জিম্বাবুয়েতে দলের মধ্যে গ্রুপিং করেছিলেন জাহানারা। তার বিরুদ্ধে আরও অভিযোগ, নতুন অধিনায়ক নিগার সুলতানাকে সমর্থন দিচ্ছেন না তিনি। এজন্যই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে বিশ্বকাপ পরিকল্পনায় তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের এক কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited