শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৬:৪১ পিএম, ২০২২-০১-১০
বান্দরবানে মাদকদ্রব্য ইয়াবা সহ ১ মহিলাকে আটক করেছিল মাদকদ্রব্য অধিদপ্তর বান্দরবান।পরে মূল মাদক ব্যাবসায়ীকে মাদক মামলায় চালান দেয়া হয়।
রবিবার(৯ জানুয়ারী) সকাল ৭টায় বান্দরবান জেলা সদরের লাল মিয়ার চর এলাকা হতে আটককৃত মহিলাকে ছেড়ে দিয়ে তার স্বামী ফরিদকে সে মাদক মামলায় চালান দেওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ত্রীহুইল মাহেন্দ্রা গাড়িতে কয়েক জন
লোক সিভিল পোষাকে আসে।পরে ফরিদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করে অবৈধ কিছু আছে কিনা।পরে স্থানীয়দের উপস্থিতিতে ঘর তল্লাশি করে সিগেরেটের কাটুনের মত ১টি প্যাকেট উদ্ধার করে।তাতে নাকি মাদক দ্রব্য ইয়াবা আছে।তখন ফরিদকে না পেয়ে তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়। এলাকার কয়েক জনের কাছ থেকে স্বাক্ষিও নেওয়া হয়।
বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রবিউল জানান,সকালে লাল মিয়ার চর এলাকায় ফরিদের ঘরে অভিযান পরিচালনা করে এ্যাম্ফিটামিন মিশ্রিত ১৫০ পিস ইয়াবা উদ্ধার করি।আমাদের উপস্থিতি টের পেয়ে ফরিদ পালিয়ে যায়।অবৈধ ভাবে মাদকদ্রব্য (ইয়াবা) হেফাজতে রাখার দ্বায়ে তার স্ত্রীকে আটক করে নিয়ে আসি।পরে মূল আসামী মাদক কারবারি ফরিদ সেচ্চায় ধরা দেওয়ায় তার নিরপরাধ স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন রাত সাড়ে ৮ টার দিকে মাদকদ্রব্য অধিদপ্তর হতে ১শত ৫০ পিস ইয়াবা সহ ফরিদুল আলম(৪৬) পিতা মৃত এরশাদ আলী সাং লাল মিয়া চর,বান্দরবান নামে এক ব্যাক্তিকে সোপর্দ করেছে। এ নিয়ে মামলা পক্রিয়াধীন আছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited