শিরোনাম
ঢাকা অফিস : | ০৪:১০ পিএম, ২০২২-০১-০৯
মামলার জট না কমালে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (৯ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটউটের সেমিনার কক্ষে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের নিয়ে ৪৩ ও ৪৪ তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে। আজকে যদি মামলা জট না কমানো যায় তাহলে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। মামলা জট না কমলে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে। তিনি আরও বলেন, বিচার বিভাগের কাছে জনগণের যে প্রত্যাশা সময়মতো বিচার পাওয়া ও ন্যায় বিচার পাওয়া সেটা আপনাদেরকে পূরণ করতে হবে। ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে সাড়ে তিনকোটি মানুষকে সেবা দিতে পারায় বিচারকদের প্রশংসা করেন মন্ত্রী।
ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার। স্বাগত বক্তব্য রাখেন কোর্স পরিচালক গোলাম কিবরিয়া
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited