শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৪৩ পিএম, ২০২২-০১-০৯
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুর্নাস হ্রদে আকস্মিক পাথরের চাঁই ধসে পড়ে অন্তত সাতজন পর্যটক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও নয়জন।
রোববার (৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবারের (৮ জানুয়ারি) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পাথরের চাঁই ধসে পড়ার সময় নৌকায় থাকা পর্যটকরা ভয়ে চিৎকার করছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এরপর ডুবুরিরা ও দেশটির নৌ বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধারে অংশ নেন।
দমকল বাহিনীর মুখপাত্র বলছেন, পাথরের চাঁই ধসে পড়ার ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। এছাড়া হাসপাতালে নয়জনকে চিকিৎসা দেওয়ার কথা জানালেও এ ঘটনায় আহতের প্রকৃত সংখ্যা ৩২ জন বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
আকস্মিক এই দুর্ঘটনায় অনেকের মেরুদণ্ড ভেঙে গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন।
১৮৫৮ সালে একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ফুর্নাস হ্রদ খনন করা হয়েছিল। সাও পাওলো থেকে প্রায় ৪২০ কিলোমিটার উত্তরের এই হ্রদ পর্যটকদের পছন্দের স্থান।
ক্যাপিটোলিও শহরের কর্মকর্তারা জানান, সেখানে প্রায় আট হাজার ৪০০ বাসিন্দা রয়েছেন। প্রতি সপ্তাহে প্রায় পাঁচ হাজার পর্যটক সেখানে ঘুরতে যান। ছুটির দিনে এই সংখ্যাটা ৩০ হাজারেও পৌঁছায়।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited