চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ড সমিতির নির্বাচনে আকবর সভাপতি মহিউদ্দিন সিনিয়র সহসভাপতি নাছির সাধারণ সম্পাদক নির্বাচিত

সীতাকুণ্ড প্রতিনিধি :    |    ০৭:৩৫ পিএম, ২০২২-০১-০৮

 সীতাকুণ্ড সমিতির নির্বাচনে আকবর সভাপতি মহিউদ্দিন সিনিয়র সহসভাপতি নাছির সাধারণ সম্পাদক নির্বাচিত

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শনিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।

 চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আগেই বিনা প্রতিদ্বন্ধীতায় বিশিষ্ট শিল্পপতি লায়ন মীর্জা মো.আকবর চৌধুরী সভাপতি, হাজী মো. মহিউদ্দিন সিনিয়র সহসভাপতি, নাছির উদ্দিন মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহসভাপতি হন নির্বাচিত হন হাজী মো. ইউসুফ শাহ, সাংবাদিক লায়ন হাসান আকবর, লায়ন কাজী আলী আকবর জাসেদ, এস.এম তোফায়েল উদ্দিন ও রোটারিয়ান মোহাম্মদ মনোয়ারুল হক এফসিএমএ। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলীম উল্যাহ মুরাদ ও আবেদীন আল মামুন ও সাংগঠনিক সম্পাদক- সাংবাদিক মুহাম্মদ আবুল হাসনাত, অর্থ সম্পাদক- লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, দপ্তর ও মিলনায়তন সম্পাদক- সৌমেন দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক-সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংস্কৃতিক সম্পাদক- আকলিমা আকতার মুক্তা, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক-লায়ন ড.শাহিদুল আলম মিন্টু, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক-লায়ন এড. সরওয়ার হোসেন লাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- লায়ন ইঞ্জিনিয়ার কামরুদৌজা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হানা সম্পাদক- লায়ন মোঃ কামাল উদ্দীন ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক-এস.এম তবরেজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক- মো. মনজুর মোরশেদ চৌধুরী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক- কাজী মাসুদা খানম, সহ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক- দিলরুবা আকতার, কৃষি,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- অধ্যাপক ড. মো. ওমর ফারুক রাসেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক- ইকবাল করিম তুষান নির্বাচিত হয়েছেন। 

ঘোষিত তফশিল অনুযায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের ৩১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধীতায় বিজয়ী হন। 

শনিবার ভোটগ্রহণ হয় শুধুমাত্র শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও ৪টি সদস্য পদে। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৩৯১ ভোট পেয়ে বিজয়ী হন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিচালক অধ্যাপক তাওয়ারিক আলম সুমন। তার একমাত্র প্রতিদ্বন্ধী জিয়াউল ইসলাম শিবলু পেয়ছেন ১৭১ভোট। ৪টি সদস্য পদে আলহাজ্ব শফকত পাশা ৪৯৬ ভোট, লায়ন মো. বেলাল হোসেন ৪৯৫ ভোট, স্থপতি শহীদুল ইসলাম ৪৬৪ ভোট এবং লায়ন এস.এম আশরাফুল আলম আরজু ৪৬২ ভোট। তাদের একমাত্র নিকটতম প্রতিদ্বন্ধী জামশেদ রহমান পান ২৪৭ ভোট।
নির্বাচনে ১৪৩৯ জন ভোটারের মধ্যে ৫৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বপালন করেন, সিনিয়র আইনজীবি এড. মোহাং আবুল হাসান শাহাবউদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বপালন করেন আলহজ্ব দিদারুল ইসলাম মাহমুদ ও এডভোকেট ভবতোষ নাথ। প্রিজাইডিং অফিসার হিসেবে দয়িত্ব পালন করেন ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী। 

নির্বাচন পরবর্তী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি লায়ন মীর্জা মো. আকবর চৌধুরী বলেন,  আগামীতে এই সংগঠন তার সদস্যদের মাঝে সম্প্রতি বজায় রাখাসহ সীতাকুণ্ডের মানুষের কল্যাণে কাজ করবে। আর চট্টগ্রাম শহরে সমিতির স্থায়ী ঠিকানা নির্মাণে ভূমিকা রাখবে। এ সময় সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক, সাবেক সভাপতি মোহাম্মদ আজম, এম ই আজিজ চৌধুরী লিটন, লায়ন মো. গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর